August 20, 2026, 6:09 am

৩ ব্যাংক কর্মকর্তার ৩১ বছরের সাজা

৩ ব্যাংক কর্মকর্তার ৩১ বছরের সাজা

অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে ৩১ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫ লাখ করে মোট ৭৫ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নোয়াখালীর স্পেশাল জজ (জেলা জজ) আদালত এ রায় দেন।

ঘটনার বিবরণে জানা যায়, সোনালী ব্যাংকের ফেনীর সোনাগাজী শাখার ম্যানেজার আসামি মো. রহিম উল্যাহ খন্দকার, দ্বিতীয় কর্মকর্তা আসামি মো. আবুল কালাম ও সহকারী অফিসার মো. মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১১ সালের ২ অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ আগস্ট তারিখ পর্যন্ত দলিলের কাজে ব্যবহৃত ১৬৬টি পে-অর্ডারের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এটি দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সোনাগাজী (ফেনী) থানায় এ বিষয়ে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদক উপপরিচালক মো. মশিউর রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com