October 14, 2026, 7:44 pm

বিচারক কামরুন্নাহারকে শোকজ করা হবে : আইনমন্ত্রী

বিচারক কামরুন্নাহারকে শোকজ করা হবে : আইনমন্ত্রী

ধর্ষণের ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে পুলিশকে মামলা না নেওয়ার পর্যবেক্ষণ দেওয়া বিচারক মোছা. কামরুন্নাহারকে প্রধান বিচারপতি শোকজ করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। মাননীয় প্রধান বিচারপতি এ শোকজ পাঠাবেন। এ শোকজ যখন আমাদের কাছে পাঠানো হবে আমরা তার (বিচারক) কাছে পাঠিয়ে দেব।’

ওই চিঠি পেয়েছেন কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি এখনো চিঠি পাইনি। তবে শুনেছি যে চিঠি পাঠানো হয়েছে।’

তার এ অবজারভেশন সংবিধান পরিপন্থী বলেও মনে করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এ বক্তব্য বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর’।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com