October 14, 2026, 7:16 pm
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয় ২২১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন (বুধবার) মারা গিয়েছিল দুজন।
শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত বছরের (২০২০) ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার ১৪ দশমিক ৯১ শতাংশ।