October 14, 2026, 7:11 pm

ঢাকা থেকে ঈশ্বরদী ডাবল লাইনের কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে: রেলমন্ত্রী

ঢাকা থেকে ঈশ্বরদী ডাবল লাইনের কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলেন, এক সময়ের পরিত্যাক্ত এই রেল বিভাগ সরকার আজ নানা মূখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে ব্যাপক উন্নয়ন করে চলেছে। মাওয়ায় দ্বিতীয় ডাবল রেলসেতু তৈরি হচ্ছে। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইনের কাজ আমরা ২০২৪ সালের মধ্যে শেষ করবো। সে লক্ষে মন্ত্রণালয়ে আলোচনা চলছে। ডাবল লাইন চালু হলে মানুষের ঢাকা পৌছাতে অনেক কম সময় লাগবে। এক দিকে ট্রেন যাবে, আরেকদিকে ট্রেন আসবে, কোন বাধা থাকবে না। উত্তরবঙ্গের অনেক স্টেশনে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে পাবনার চাটমোহর রেলস্টেশনে উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক সভায় রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ কিভাবে ভাল থাকবেন, আত্মনির্ভরশীল হবেন সেই লক্ষে আমাদের নেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। সুখী সমৃদ্ধ এই দেশকে আরো এগিয়ে নিতে এই সরকারের সাথেই থাকুন, সহযোগীতা করুন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মকবুল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল হামিদ মাষ্টার, চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক সহ উপজেলা আওয়ামীলীগের নেতা, কর্মী সমর্থক ও রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com