May 26, 2026, 8:14 am
চলতি বছরের সেপ্টেম্বর মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে পুঁজিবাজারের দুই প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
ডিএসইর শীর্ষ বোকারেজের তালিকায় আগস্ট মাসের মত এ মাসেও শীর্ষে অবস্থান করছে লঙ্কাবাংলা সিকিউরিটজ লিমিটেড। আর আগের মাসের মতই দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল মানেজমেন্ট লিমিটেড। একইভাবে তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
এদিকে সিএসইর শীর্ষ বোকারেজ এ তালিকায় প্রথম স্থান দখল করে আছে মাল্টি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে বি রিচ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিরিউটিজ লিমিটেড।
সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, রয়েল ক্যাপিটাল লিমিটেড, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড।
সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, মিনহার সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, মোনা ফাইনান্সিয়াল কনসালটেন্সি এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড ফাইনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, রেমনস ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কেম্পানী লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড,এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, এস. আর. ক্যাপিটাল লিমিটেড, চিটাগাং ক্যাপিটাল লিমিটেড, প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড এবং সালটা ক্যাপিটাল লিমিটেড।