October 14, 2026, 6:31 pm

প্যারিসের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ

প্যারিসের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ

গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি সকাল ১১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

বাসস্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তাদের সঙ্গে আবার দেখা করবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com