November 26, 2026, 10:41 pm

মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রদত্ত ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১’ এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গত ১৪ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হয়।

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন দার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অ্যাওয়ার্ড গ্রহণ শেষে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের নিকট হস্তান্তর করছেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com