November 26, 2026, 10:53 pm
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের অক্টোবর মাসে শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে। লেনদেনের ওপর ভিত্তি করে এ তালিকায় শীর্ষ স্থান দখল করেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ।
বুধবার (৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অক্টোবর মাসে লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ এবং তৃতীয় স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ।
এ তালিকায় থাকা শীর্ষ ডিলারগুলো হলো- ইউনাইটেড সিকিউরিটি, এমটিবি সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ,আইডিএলসি সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, ইবিএল সিকিউরিটিজ, এএম সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, গ্লোবাল সিকিউরিটিজ, জাহান সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট, আল-হাজ্জ জাহানারা সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ ও লংকাবাংলা সিকিউরিটিজ।