August 28, 2026, 4:00 am

কম দামের শেয়ারে আগ্রহ বেশি বিনিয়োগকারীদের

কম দামের শেয়ারে আগ্রহ বেশি বিনিয়োগকারীদের

উর্ধ্বমুখী পুঁজিবাজারে কম দরের শেয়ারে ঝোঁক বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা। যে শেয়ারের দর যত কম, সম্প্রতি সেই শেয়ারে তত বেশি আগ্রহও পরিলক্ষিত হচ্ছে। এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ১০ টাকার নিচে দর রয়েছে এমন সব শেয়ার। আজ বুধবারও বাজারে এমন পরিস্থিতি লক্ষ করা যায়।

আজ বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, ১০ টাকার নিচে দর রয়েছে এমন সব শেয়ারে আগ্রহ ছিল ৫৪ শতাংশের বেশি বিনিয়োগকারীর, যে কারণে এই ধরনের কোম্পানির শেয়ারদর বেশি বৃদ্ধি পেতে দেখা গেছে। মূলত কম বিনিয়োগ করে বেশি মুনাফা লাভের আশায়ই এসব শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন নতুন ও পুরোনো সব ধরনের বিনিয়োগকারী। কয়েক দিন ধরে বাজারে এমন চিত্রই লক্ষ করা যাচ্ছে।

এদিকে আগের কার্যদিবসের মতো গতকাল মুনাফা তুলতে দেখা গেছে অধিকাংশ বিনিয়োগকারীকে। আগের দিনের মতো গতকালও শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কিন্তু পরে বিক্রয় চাপ বাড়লে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমতে দেখা যায়, যার জের ধরে সূচক হ্রাস পেতে শুরু করে। দিন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক কমতে দেখা যায় ১৯ পয়েন্ট। সূচক স্থির হয় চার হাজার ৯৬৩ পয়েন্টে।

অন্যদিকে সূচক কমলেও আজ লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গতকাল ডিএসইতে মোট ৯১৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হতে দেখা যায়। এর মধ্যে ৪৪ কোটি ৭৭ লাখ টাকা ছিল ব্লক মার্কেটের লেনদেন। এই মার্কেটে গতকাল মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।

এদিকে খাতভিত্তিক লেনদেনে চোখ রাখলে প্রায় আগের দিনের চিত্র পরিলক্ষিত হয়। এদিনও লেনদেনে এগিয়ে ছিল বিমা খাতের কোম্পানি। গতকাল এই খাত থেকে সবচেয়ে বেশি মুনাফা তুলেছেন বিনিয়োগকারীরা, যার জের ধরে মোট লেনদেনে এগিয়ে যায় এই খাত। দিন শেষে মোট লেনদেনে এই খাতের অবদান দেখতে পাওয়া যায় ৩২ দশমিক ১৬ শতাংশ। পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনে গতকাল এই খাতের কোম্পানির অংশগ্রহণ ছিল ১৩ শতাংশ। এর পরের অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির গতকাল মোট লেনদেনে অংশগ্রহণ চোখে পড়ে ১১ দশমিক ৭৭ শতাংশ। বাকি খাতগুলোর মধ্যে উজ্বল দেখা যায় মিউচুয়াল ফান্ড খাতকে। গতকাল মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১০ দশমিক ২২ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com