November 26, 2026, 10:53 pm

ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদ্বোধন

ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদ্বোধন

ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারক খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখাগুলোর প্রধানরা উপস্থিত ও ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com