August 28, 2026, 2:47 am

এসএএমএল ইনকাম ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

এসএএমএল ইনকাম ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এসইএমএল ইনকাম ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির ৭৪২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com