November 26, 2026, 10:41 pm

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল দিলো ইসলামী ব্যাংক

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল দিলো ইসলামী ব্যাংক

দেশের দুস্থ ও শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছ থেকে কম্বল গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com