May 25, 2026, 4:56 am

উন্নয়নশীল দেশগুলোকে ১২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

উন্নয়নশীল দেশগুলোকে ১২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

করোনা ভাইরাস ভ্যাকসিন কিনতে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড্যাভিড মলপাস এ কথা জানান।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড্যাভিড মলপাস বলেন, আমরা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবো। পর্যাপ্ত করোনা ভ্যাকসিন কিনতে এ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছি।

অনুমোদন পেলেই এ সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com