August 23, 2026, 3:42 pm

ভারতের পর এবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো পাকিস্তান

ভারতের পর এবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো পাকিস্তান

ভারতকে ১০ উইকেটে হারানোর পর এবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

শুরুতে বেশ বিপাকে পড়ে গিয়েছিল পাকিস্তান। একটা সময় পর্যন্ত অনেকটা এগিয়েই ছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষদিকে এসে ম্যাচ ঘুরিয়ে দিলেন আসিফ আলি ও অভিজ্ঞ শোয়েব মালিক।

তাতে প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার পর এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ স্নায়ুক্ষয়ী অবস্থা সৃষ্টি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। মূলতঃ নিউজিল্যান্ডের বোলারদের খুব নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে রান করতেই দিচ্ছিল না। একই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও পড়ছিল।

কিন্তু শেষ মুহূর্তে আসিফ আলির তিনটি ছক্কা খেলার মোড় ঘুরিয়ে দেয়। একই সঙ্গে শোয়েব মালিকের দৃঢ়তা পাকিস্তানকে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।

শেষ ৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৪ রানের। এমন পরিস্থিতিতে দুর্দান্ত খেলেছেন শোয়েব ও আসিফ।

১৭তম ওভারে আসিফের ছক্কাসহ মোট আসে ১৩ রান। পরের ওভারে আরো চমৎকার খেলেন শোয়েক।

প্রথম পাঁচ বলে ১৩ রান নেন শোয়েব। সান্টনারের ওই ওভারে মোট আসে ১৫ রান।

অর্থাৎ জয়ের বন্দরে পৌঁছতে শেষ ২ ওভারে প্রয়োজন পড়ে ৯ রানের। ১৯তম ওভারে দ্রুতগতির পেসার ট্রেন্ট বোল্টকে অনায়াসে খেলেই তা পূরণ করে ফেলেন আসিফ।

৮ বল হাতে রেখেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ভারতের বিপক্ষের ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভালো খেলেছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

তবে আজ দেখেশুনে খেলেছেন এই ওপেনার। ৫ বাউন্ডারিতে ৩৪ বলে ৩৩ করে ইশ সোধির বলে এলবিডব্লিউ হন। যা দলের সর্বোচ্চ।

ভারতের বিপক্ষে ম্যাচের মতো আজ জ্বলে ওঠেননি অধিনায়ক বাবর আজম। ১১ বলে ৯ রান করে টিম সাউদির বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন।

এরপর ফখর জামান ও হাফিজ সমান ১১ রান করে আউট হলে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তুলেন শোয়েব মালিক।

২ বাউন্ডরি ও এক ছক্কায় ২০ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আসিফ আলি।

মূলত সুপার টুয়েলভে পাকিস্তানের দ্বিতীয় জয়ে অবদান বেশি বোলারদের।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com