November 26, 2026, 10:53 pm

ইসলামী ব্যাংকের শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংকের শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ও আইবিটিআরের কর্মকর্তাদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শরীআহ্ সুপারভাইজরি কমিটির মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস, চীফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী এবং আইবিটিআরের প্রিন্সিপ্যাল এস. এম. রবিউল হাসান।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com