November 26, 2026, 10:31 pm
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা জোনের ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার শনিবার (১৬ অক্টোবর) ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
খুলনা জোনের জোনপ্রধান মো. আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের খুলনা জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।