May 1, 2026, 1:47 am

এনার্জিপ্যাকের কাট-অফ প্রাইস নির্ধারণ

এনার্জিপ্যাকের কাট-অফ প্রাইস নির্ধারণ

বুক বিল্ডিং পদ্ধতির বিডিংয়ে (নিলাম) এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের কাট-অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ হয়েছে। ৭২ ঘণ্টার নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের আলোকে এই দর নির্ধারণ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, এনার্জিপ্যাকের কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা চলে ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। ৭২ ঘণ্টার নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের আলোকে প্রতিটি শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ হয়েছে।

কোম্পানিটির নিলামে সর্বনিম্ন ১৬ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকায় দর প্রস্তাব করেছেন অংশ গ্রহণকারীরা। সবচেয়ে বেশি ৪৩ জন ২৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন ৪০ টাকায় দর প্রস্তাব করেছেন।
এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ২৩৯ বিডার মোট ২০৫ কোটি ৪৪ লাখ টাকার দর প্রস্তাব করেছেন।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে প্রতিষ্ঠানটি ১৫০কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
বিদ্যুৎ খাতের এই কোম্পানি উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে।
উল্লেখ, গত ৬ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। বিএইসির ৭৩৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আরো উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com