October 14, 2026, 12:36 pm

সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু

সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু

সারা দেশে ভোর ৫টা থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। সাড়ে ৪টা থেকে গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।

তিনি বলেন, ধীরে ধীরে কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই সারা দেশে মোবাইল ফোনের ইন্টারনেট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে।

মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- ‌প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটা বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com