May 1, 2026, 3:45 pm

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা যান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, জটিল অবস্থায় আছেন। অবস্থা খুব একটা ভালো না। (চিকিৎসকরা) এখনো চেষ্টা করছেন, দেখা যাক। এই পর্যন্ত শুধু এটা জানি। আমরা তো আর হাসপাতালের ভেতরে ঢুকতে পারছি না, ডাক্তাররা চেষ্টা করছেন।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনার সংক্রমণ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

সেদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, আজকে হঠাৎ উনার পালস রেট বেড়ে গিয়েছিল। এই প্রবলেমটা নাকি উনার আগে থেকেই ছিল। ডাক্তারকে সেটা উনি বলেননি। এটাকে ট্রিট করার জন্য উনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ওষুধ দেওয়ার পর কমেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com