October 12, 2026, 4:21 am

করোনায় আরও ২৩ জনের মৃত্যু

করোনায় আরও ২৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬১৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৯৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ৫ ও খুলনায় ২ মারা গেছেন। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মোট ৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com