July 12, 2026, 4:37 am

বিয়ে করলেই নবদম্পতি পাবেন সাড়ে ৪ লাখ টাকা!

বিয়ে করলেই নবদম্পতি পাবেন সাড়ে ৪ লাখ টাকা!

আমাদের দেশে বিয়ে মানেই বিশাল খরচ। নতুন গহনা, আত্মীয়-স্বজনকে ভূরিভোজসহ নানা ধরনের সামাজিকতায় কাড়ি কাড়ি টাকা খরচ। তবে এমন দেশও আছে যেদেশে বিয়ে করলেই নবদম্পতি সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পাবেন! পুরস্কারের মূল্যও কম নয়, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। নবদম্পতিকে বিয়ের জন্য এমন উপহার এবার থেকে দেবে জাপান (Japan) সরকার।

আসলে জাপানের সাধারণ মানুষের অনেকেই আজীবন অবিবাহিত থাকেন। কেউ একা থাকেন, কেউ বা থাকেন সঙ্গীর সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে। এই কারণে অনেকেই সন্তান ধারণ করতে চান না। ফলে হু হু করে কমে গিয়েছে দেশের জন্মহার। আর সেটা বাড়ানোর দিকেই এবার নজর দিয়েছে সেদেশের সরকার। এজন্য তারা চালু করেছে ‘Newlyweds and New Life Support Project’ নামে একটি প্রকল্পের। সেখানেই দম্পতিদের এই আর্থিক সাহায্য করা হবে। সম্প্রতি একটি স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

তবে রয়েছে শর্তও। জানা গিয়েছে, আর্থিক সাহায্য পেতে হলে নবদম্পতি দু’জনেরই বয়স হতে হবে ৪০ বছরের কম। সেক্ষেত্রেই তারা জাপানি মুদ্রায় ৬ লক্ষ ইয়েন পুরস্কার হিসেবে পাবেন। শুধু তাই নয়, দু’জনের মিলিত আয় হতে হবে ৫.৪ মিলিয়ন ইয়েন (Yen)। এছাড়া এর আরও একটি ধাপ রয়েছে। নবদম্পতির (Newlyweds) দু’জনেরই বয়স ৩৫ বছর হলে এবং মিলিত আয় ৪.৮ মিলিয়ন হলে, তারা পুরস্কার পাবে ৩ লক্ষ ইয়েন।

প্রসঙ্গত, ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, জাপানে অবিবাহিত পুরুষদের ২৯.১ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪ বছর। এছাড়া ওই বয়সের মধ্যে অবিবাহিত মেয়েদের সংখ্যা ১৭.৮ শতাংশ। আর বিয়ে না করায় দেশে কমে গিয়েছে জন্মহারও। যা কিনা বেশ উদ্বেগের। আর তাই সে দেশের সরকারের এই পদক্ষেপ।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com