November 26, 2026, 10:11 pm
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবসায়িক সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ব্যাংকের এএমডি এম শামসুল আরেফিন, ডিএমডি শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি অংশ নেন ব্যাংকের ডিএমডি মো. মামুনুর রশিদ মোল্লা ও মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের সব শাখার প্রধানরা।