October 12, 2026, 3:49 am

আজ থেকে নতুন রুটিনে প্রাথমিকের ক্লাস

আজ থেকে নতুন রুটিনে প্রাথমিকের ক্লাস

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন করে শ্রেণি দুটির ক্লাস হয়ে আসছিল। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস আজ শনিবার থেকে সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে। আগে এসব শ্রেণিতে ক্লাস হয়েছে সপ্তাহে এক দিন করে। অষ্টম ও নবম শ্রেণির পর প্রাথমিকের জন্য এ সিদ্ধান্ত নিয়ে গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবি ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনি ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। আর আগের মতোই প্রতিদিন হবে পঞ্চম শ্রেণির ক্লাস।

এরমধ্যে গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল সংবাদমাধ্যমকে বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুইদিন হতে যাচ্ছে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির পর। আর মধ্যাহ্নবিরতির আগে হবে বাকি শ্রেণির ক্লাস। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তবে শিশুশ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্‌-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে।

করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। প্রথমে কেবল চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন হচ্ছিল। পরে অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুদিন চালু করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com