November 26, 2026, 10:12 pm

ইসলামী ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মো. হারুনুর রশীদ। হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান একেএম শহীদুল হক খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের প্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com