November 26, 2026, 10:11 pm
সিএমএসএমই খাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় বিনিয়োগ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এসএমই ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।