August 26, 2026, 5:03 am

পারিবারিক কলহের জেরে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী

পারিবারিক কলহের জেরে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী

সিরাজগঞ্জ সদরের পৌর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে মোছা. রিমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোহেল ধারালো ছুরি দিয়ে রিমার বুকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা সোহেলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com