August 26, 2026, 11:09 am

স্কুল খোলায় হাঁসি ফুটেছে তাদের মুখে!

স্কুল খোলায় হাঁসি ফুটেছে তাদের মুখে!

বহুদিন পরে আইজকা বেচা-বিক্রি ভালা হইতাছে। কলেজ খুলছে তো, স্টুডেন্টরা আইবে। বিক্রিও ভালা হইবে। হাঁসি মাখা মুখে এভাবেই কথাগুলো বলছিলেন ঝালমুড়ি বিক্রেতা মোবারক মিয়া।

ঢাকা কলেজের সামনে দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করেন মোবারক মিয়া। করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিক্রি তেমন একটা হয়নি। কলেজ খোলায় মোবারক মিয়া আজ বেজায় খুশি হয়ে জাগো নিউজকে নিজের উচ্ছ্বাসের কথা জানান। ভিড় দেখা গেছে কলেজের পাশে নায়েম রোডের চায়ের দোকানগুলোতেও। অন্য দিনের তুলনায় বেশিই ভিড় ছিল আজ।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বই-খাতা বিক্রি করেন সাবিনা বেগম। স্কুল বন্ধ থাকায় বই-খাতা বিক্রিও বন্ধ ছিল তার।

জানতে চাইলে বই-খাতা বিক্রেতা সাবিনা বলেন, এতোদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। খুব কষ্টে ছিলাম। আবার ব্যবসা শুরু হয়েছে। তবে টাকা না থাকায় মাল কম, অর্ডারও করতে পারছি না।

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছেন এক বিক্রেতা। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি একটা মার্কেটে কাজ করি। আজ স্কুল-কলেজ খুলেছে। তাই মাস্ক বিক্রি করে কিছু আয় করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com