October 11, 2026, 6:57 pm

সেক্রেটারি পরওয়ারসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

সেক্রেটারি পরওয়ারসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিলেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি। বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com