October 11, 2026, 6:57 pm

করোনাভাইরাসে এক দিনে মৃত্যু ৭০

করোনাভাইরাসে এক দিনে মৃত্যু ৭০

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪৩০ জনের দেহে। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ, যা ৯৮ দিনের মধ্যে সবচেয়ে কম।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনের দেহে। এর মধ্যে হয়েছে ২৬ হাজার ৫৬৩ জনের।

একদিনের হিসেবে শনাক্ত হার এর চেয়ে কম ছিল গত ৩১ মে। সেদিন ৯ দশমিক ৪১ শতাংশ শনাক্ত হারের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com