August 23, 2026, 11:42 pm
টাঙ্গাইলের নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার পাইশানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দাদির নাম অজিফা বেগম (৪৫)। তিনি নাগরপুর গ্রামের মৃত মাহে আলমের স্ত্রী।
জানা যায়, রোববার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে দাদী অজিফা বেগম ৬ বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে যান। দাদীর গোসলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে পড়ে ডুবে যায়। এ সময় নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেন দাদী। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা শিশুটিকে জীবিত উদ্ধার করে। অজিফা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কাবেরি রানী দাস বলেন, হাসপাতালে আনার আগেই অজিফা বেগমের মৃত্যু হয়েছে।