June 5, 2026, 5:29 pm

ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি

ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত এক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর ও অপারেশন ইনচার্জ রিজওয়ান মারুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কার্ড গ্রাহকগণ হোটেল ইন্টারকন্টিনেন্টালে রুম ও ভেন্যুতে বিশেষ ডিসকাউন্ট পাবেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com