August 26, 2026, 10:12 am

অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা ব্যাংকের হিসাব

অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা ব্যাংকের হিসাব

এখন থেকে ব্যাংকের শাখায় না গিয়ে অনলাইনেই খোলা যাবে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের হিসাব। শনিবার (২৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ই-কেওয়াইসি সলিউশন ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউয়ের উপ-প্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস।

নতুন এ সেবার মাধ্যমে দেশের যে কোনো নাগরিক সাউথ বাংলা ব্যাংকের ওয়েবসাইট বা গুগল প্লে-স্টোর থেকে ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র ও ছবি শনাক্তকরণের মাধ্যমে দ্রুত ও সহজে ব্যাংক হিসাব খুলতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলা’ শীর্ষক কর্মশালা ও ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএফআইইউয়ের উপ-মহাব্যবস্থাপক কামাল হোসেন, মো. মাসুদ রানা ও যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন। বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন।

দিনব্যাপী কর্মশালায় এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখাপ্রধান ও নির্বাহীরা অনলাইন কনফারেন্সে যুক্ত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com