October 11, 2026, 5:23 pm

সরানো হবে জিয়ার কবর, কারণ জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী

সরানো হবে জিয়ার কবর, কারণ জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুধু জিয়াউর রহমান নয়, সব কবরই অপসারণ করতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, আমাদের সংসদ ভবন বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য। সেখানে পরিকল্পনার বাইরে কোনো স্থাপনা থাকতে পারে না। শুধু জিয়াউর রহমানের নয়, অনেকের কবরই সেখানে রয়েছে। সেগুলো সব অপসারণ করতে হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে (আইডিইবি ভবন) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় এবার অন্তরালে থাকাদের খুঁজে বের করতে হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে খুনিদের বিচার হয়েছে, তারা আত্মস্বীকৃত বাস্তবায়নকারী। যারা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারী তাদের বিচার এখনও হয়নি।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে সবকিছু শেষ হয়ে যাবে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও, তার আদর্শকে হত্যা করতে পারেনি। জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক শক্তিশালী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলী।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com