October 11, 2026, 4:58 pm
রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন, আজ ঢাকা রেলস্টেশন থেকে পঞ্চগড় উদ্দেশ্যে যাত্রা করছেন একতা এক্সপ্রেস ট্রেনে।তার সফর সঙ্গী থাকবেন তার সহধর্মিণী দুজনে প্রথমবারের মতো একসাথে ট্রেন ভ্রমনে যাচ্ছেন পঞ্চগড়ে।
সবাইকে চমকে দিয়ে হঠাৎ ট্রেনে উঠলেন রেলমন্ত্রী। এক বগি থেকে অন্য বগিতে গিয়ে খোঁজ নেন। বৃহস্পতিবার ১২ টা ৪০ এর দিকে একতা এক্সপ্রেস ট্রেনের ভিতর এমন চিত্র দেখা যায়।
নিজের বগি একতা এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর মধ্যে হঠাৎ নিজের বগি ছেড়ে অন্য বগিতে গিয়ে যাত্রীদের খোঁজখবর নিতে দেখা যায় মন্ত্রীকে।
এ সময় তিনি যাত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের এবং রেলওয়ের সার্বিক ব্যবস্থা সম্পর্কে তাদের মতামত শুনছেন।
যাত্রীরা মন্ত্রীকে কাছে বিভিন্ন অভিযোগের কথা জানান এসময়।