October 25, 2026, 3:00 am

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

পাঞ্জাব প্রদেশের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এএফপিকে হামলার বিষয়ে জানিয়েছেন। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’

বিস্ফোরণের ফলে আহত, রক্তাক্তদের সড়কে পড়ে থাকার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com