August 24, 2026, 1:39 am

ইসলামি শরিয়া অনুযায়ী অধিকার পাবেন নারীরা: তালেবান

ইসলামি শরিয়া অনুযায়ী অধিকার পাবেন নারীরা: তালেবান

মাত্র কয়েকদিনের ঝটিকা অভিযানের মাধ্যমে রাজধানী কাবুলসহ দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান বলেছে, নারীরা আমাদের কাঠামোর মধ্যে থেকে কাজ করতে পারবেন। ইসলামি শরিয়াহ অনুযায়ী নারীদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার আফগানিস্তানের স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে, কেউই ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনও ধরনের সমস্যা চাই না।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com