October 9, 2026, 1:35 pm

একদিনে মৃত্যু ২৩৫, শনাক্ত ১৫৭৭৬

একদিনে মৃত্যু ২৩৫, শনাক্ত ১৫৭৭৬

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১৫ হাজার ৭৭৬ জনের শরীরে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৭ জনের।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com