July 17, 2026, 7:02 am

নতুন নামে যাত্রা শুরু বিডি ফাইন্যান্সের

নতুন নামে যাত্রা শুরু বিডি ফাইন্যান্সের

আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের নাম পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠার ২২ বছর পর প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ ফাইন্যান্স’।

মঙ্গলবার (২৭ জুলাই) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নাম পরিবর্তনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন, আনোয়ার গ্রুপ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তার বক্তব্যে বলেন, গত দুই দশক ধরে দেশে উদ্যোক্তা সৃষ্টিতে বিডি ফাইন্যান্সের অবদান অনস্বীকার্য। ক্যাপিটাল মার্কেটে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য নতুন নাম ‘বাংলাদেশ ফাইন্যান্স’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বিদেশ থেকে বিনিয়োগ আনা, তরুণ সমাজকে নিজের পায়ে দাঁড়ানোয় উদ্বুদ্ধ করা, দেশের আর্থিক অবকাঠামোগত উন্নয়নসহ আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, মানুষের জীবনযাত্রার গুণগত মান পরিবর্তন করতে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। দেশের জনগণের সেবা করার জন্য একটি আর্থিক সংস্থা বাংলাদেশ ফাইন্যান্স।

আনোয়ার গ্রুপের হাত ধরে ভিন্ন ভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও শেয়ার হোল্ডারদের সমন্বয়ে ২২ বছরের পথযাত্রায় বর্তমানে দেশজুড়ে সাতটি ব্রাঞ্চের মাধ্যমে অর্থনৈতিক সেবা দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর দুটি সাবসিডিয়ারি কোম্পানিসহ তিন শতাধিক কর্মী রয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্স ২০১৯ সালে মোস্ট ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রোভাইডার অব বাংলাদেশ এবং অতি সম্প্রতি ডাবল এ মাইনাস ক্রেডিট রেটিং অর্জন করেছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর পবিত্র বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশ ফাইন্যান্সে চালু রয়েছে ইসলামি শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com