July 28, 2026, 7:05 am

মহামারিতেও লাখ কোটি টাকা ছাড়াল সঞ্চয়পত্র বিক্রি

মহামারিতেও লাখ কোটি টাকা ছাড়াল সঞ্চয়পত্র বিক্রি

অর্থবছরের শেষ মাসের হিসাব পাওয়া যায়নি। এরপরও অতীতের সব রেকর্ড ছাপিয়ে সঞ্চয়পত্রের বিক্রি লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।করোনাভাইরাস মহামারির এই সঙ্কটের মধ্যে সঞ্চয়পত্র বিক্রিতে এই উল্লম্ফন দেখে অবাক হয়েছেন অর্থনীতির গবেষকরা। তাদের প্রশ্ন, মহমারিতে মানুষের আয়-রোজগার কমে গেছে; তাহলে সঞ্চয়পত্র কিনছেন কারা?

এই অঙ্ক আগের অর্থবছরের পুরো সময়ের চেয়ে ৪৯ শতাংশ বেশি। বাকি এক মাসের তথ্য পাওয়া গেলে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই খাতে মোট বিনিয়োগ ১ লাখ ১০ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে বলে হিসাব কষছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

করোনাভাইরাস মহামারির এই সঙ্কটের মধ্যে সঞ্চয়পত্র বিক্রিতে এই উল্লম্ফন দেখে অবাক হয়েছেন অর্থনীতির গবেষকরা। তাদের প্রশ্ন, মহমারিতে মানুষের আয়-রোজগার কমে গেছে; তাহলে সঞ্চয়পত্র কিনছেন কারা?

এর আগে সবচেয়ে বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে ৯০ হাজার ৩৪২ কোটি ৩৯ লাখ টাকার। ২০১৯-২০ অর্থবছরে বিক্রি হয়েছিল ৬৭ হাজার ১২৭ কোটি ৭৫ লাখ টাকার। তার আগে ২০১৭-১৮ ও ২০১৬-১৭ অর্থবছরে বিক্রি হয় যথাক্রমে ৭৮ হাজার ৭৮৪ কোটি ৬৮ লাখ টাকা ও ৭৫ হাজার ১৩৪ কোটি ৭৪ লাখ টাকার সঞ্চয়পত্র।

বছর পেরিয়ে গেলেও জাতীয় সঞ্চয় অধিদপ্তর বৃহস্পতিবার বিদায়ী ২০২০-২১ অর্থবছরের ১১ মাসের (জুলাই-মে) সঞ্চয়পত্র বিক্রির তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এই ১১ মাসে সবমিলিয়ে ১ লাখ ২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৬২ হাজার ৬১৬ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৮৫ কোটি ৯৮ লাখ টাকা।

সর্বশেষ মে মাসে ৮ হাজার ১২৫ কোটি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। সুদ-আসল বাবদ গ্রাহকদের শোধ করা হয় ৫ হাজার ৪৬৭ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে নিট বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৬৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

তার আগের মাস এপ্রিলে বিক্রি হয় ৫ হাজার ৮৮৬ কোটি ৮৬ লাখ টাকার সঞ্চয়পত্র। সুদ-আসল বাবদ গ্রাহকদের শোধ করা হয় ৪ হাজার ৩৬০ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে নিট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৫২৫ কোটি ৯৯ লাখ টাকা।

মার্চে ১০ হাজার ৭৬২ কোটি ৫৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। সুদ-আসল বাবদ গ্রাহকদের শোধ করা হয় ৬ হাজার ৮৭১ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে নিট বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৮৯১ কোটি ২৮ লাখ টাকা।

এক বছরেরও বেশি সময় ধরে চলা মহামারিতে মানুষের আয় কমে গেছে। তা ছাড়া মুনাফার ওপর করের হার বৃদ্ধি এবং নানা ধরনের কড়াকড়ি আরোপের পরও সঞ্চয়পত্র বিক্রিতে কেন এই উল্লম্ফন, অর্থনীতিবিদরা তার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, ১ লাখ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি! আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এই মহাসংকটের সময়ে কেন বাড়ছে, তা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি না। মহামারিতে মানুষের আয়-উপার্জন কমে গেছে। অনেকে সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন। এর মধ্যেও সঞ্চয়পত্রের অস্বাভাবিক বৃদ্ধি সত্যিই বিস্ময়কর।’

সঞ্চয়পত্র বিক্রি বাড়ায় সরকারের জন্য একটি বিপদ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিক্রির এই উল্লম্ফনের ফলে সরকারকে গ্রাহকদের প্রচুর সুদ দিতে হচ্ছে। বেড়ে যাচ্ছে সরকারের ভবিষ্যৎ ঋণের বোঝা। এই “বোঝা” কমাতে সরকার নানা সময়ে নানা উদ্যোগ ও কড়াকড়ি আরোপ করলেও সঞ্চয়পত্র বিক্রির লাগাম টেনে ধরা যাচ্ছে না।

জায়েদ বখত বলেন, আমার এ বিষয়ে একটি মত আছে। আগেও অনেক বার বলেছি। সঞ্চয়পত্রের সুদের হার অনেক বেশি। এটি কমানো ছাড়া বিক্রি কমানো যাবে না। পরিবার ও পেনশনার সঞ্চয়পত্র ছাড়া অন্য সব সঞ্চয়পত্রের সুদের হার এখনই কমানো উচিত বলে আমি মনে করি। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রির চাপ কোনোভাবেই কমানো যাবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com