November 26, 2026, 9:40 pm
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ডিরেক্টর মো. কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুলাহিল বাকী। ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মো. মিজানুর রহমান মিজি’র সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং রাজশাহী জোনের শাখা প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।