October 9, 2026, 11:47 am
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্তের রেকর্ড হলো বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয় হাজার ৯৬৪ জনের দেহে এই ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।
এই সময়ে করোনা আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।