November 26, 2026, 9:40 pm

সরকারি চাকরিজীবীদের বাড়ি নির্মাণে ঋণ দেবে ইসলামী ব্যাংক

সরকারি চাকরিজীবীদের বাড়ি নির্মাণে ঋণ দেবে ইসলামী ব্যাংক

সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরী‘আহ্ অনুযায়ী বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ করবে বেসরকারি ইসলামী ব্যাংক।

রোববার (৪ জুন) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে গত ৩০ জুন বিনিয়োগ প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে সংশ্লিষ্ট বিভাগে চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র সঙ্গে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েত উল্লাহ ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com