October 10, 2026, 9:54 pm

নতুন উদ্যোক্তা সৃষ্টির তাগিদ শিল্পমন্ত্রীর

নতুন উদ্যোক্তা সৃষ্টির তাগিদ শিল্পমন্ত্রীর

প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির ওপর তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (২৮ জুন) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে মন্ত্রী এ তাগিদ দেন।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের শিল্প সমৃদ্ধ দেশ গড়তে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে মন্ত্রণালয়ের দফতর ও সংস্থার ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, এপিএ বাস্তবায়ন নির্ভর করে দফতর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার ওপর। দফতর ও সংস্থার সাফল্যই মন্ত্রণালয়ের সাফল্য।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল খায়ের এবং দফতর ও সংস্থার প্রধানদের পক্ষ থেকে বিএসটিআই এর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার এবং বিআইএম এর মহাপরিচালক তাহমিনা আখতার বক্তব্য রাখেন।

এপিএর প্রেক্ষাপটের ওপর উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. সাইফুল ইসলাম। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের পক্ষে শিল্পসচিব জাকিয়া সুলতানা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) সই করেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com