July 17, 2026, 6:08 am
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের শরীআহ সচেতনতা সম্মেলন শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী।
এতে বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং বরিশাল জোনের শাখাপ্রধানরা অংশগ্রহণ করেন।
বিজনেস নিউজ/এসআর