October 8, 2026, 9:05 am

১০ মিনিটে দুইবার ভূমিকম্পে কাঁপলো সিলেট

১০ মিনিটে দুইবার ভূমিকম্পে কাঁপলো সিলেট

ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট। ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।

সোমবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথমবার ও ৬টা ২৯ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট।

এর আগে গত শনিবার (২৯ মে) দফায় দফায় ভূমিকম্প হয় সিলেটে। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। সরকারি হিসাবে ওইদিন সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়।

ওইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিটে ৪ দশমিক ১ মাত্রা, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা ও বেলা ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্পে সমগ্র সিলেট কেঁপে ওঠে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com