August 29, 2026, 3:26 am
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে আবারও ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে।
রোববার (৬ জুন) থেকে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রির পাশাপাশি মসুর ডাল ও চিনি বিক্রি করছে টিসিবি।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, রোববার (৬ জুন) থেকে ১৭ জুন পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করেছে টিসিবি। সাধারণ আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে ৪০০ ট্রাকে করে সারাদেশে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে।
ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবীর বিজনেস নিউজকে বলেন, একজন গ্রাহক নির্ধারিত পরিমাণের মধ্যে তার চাহিদামত যেকোনো পণ্য ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে কোনো প্যাকেজ বা শর্তারোপ করার সুযোগ নেই। কোনো ডিলার যদি ভোক্তাকে পণ্য দিতে কোনোরূপ প্যাকেজ বা অন্য কোনো শর্তের কথা বলেন, তবে অভিযোগ সাপেক্ষে ওই ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে।
বিজনেস নিউজ/এমআরএম