October 8, 2026, 8:52 am

আমরা ঋণ নিলেও নিয়মিত পরিশোধ করছি: পরিকল্পনামন্ত্রী

আমরা ঋণ নিলেও নিয়মিত পরিশোধ করছি: পরিকল্পনামন্ত্রী

আমাদের ধারের (ঋণ) বাজার এখন ভালো। আমরা বিদেশিদের কাছে ঋণ নিলেও নিয়মিতভাবে পরিশোধ করছি। ঋণ পরিশোধের রেকর্ডও আমাদের ভালো। আমরা ধার নিয়ে খেয়ে ফেলি না দেশের জন্য কাজে লাগাই।সবাই আমাদের ধার দিতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (০৪ জুন) ২০২১-২০২২ অর্থবছরের প্রস্বাবিত বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

বাজেট ব্যয়ের অর্থের সংস্থান প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আপনার সবাই জানেন টাকা কোথা থেকে আসে—এটা চিরাচরিত প্রথা। বাজেটের অর্থ হয় অভ্যন্তরীণ খাত অথবা বিদেশ থেকে ধার নিতে হবে। এসব ক্ষেত্রে আমাদের সুনাম ভালো, ওভারঅল ভালো করেছি।

বাজেটে ঘাটতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা উন্নয়নশীল দেশ, বাজেটে ঘাটতি হবেই। আমরা সবাই একটা অনুমানের জগতে আছি। গত ১০ বছরের বাজেটে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখেছি। অর্থের কোনো সমস্যা হবে না। কোভিডের মধ্যেও মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো করছি।

বাজেটে ঘাটতির বিষয়টি ভবিষ্যতের ব্যাপার। সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে। তারপরও কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে। আমি বলব গত কয়েক বছরে আমাদের সরকারের কার্যক্রম লক্ষ্য করলেই বোঝা যায় আমাদের সক্ষমতা আছে।

তিনি বলেন, গত কয়েক বছরে আমরা সফলতার সঙ্গে বাজেট দিয়েছি এবং বাধা-বিপত্তি মোকাবিলা করেছি। আমাদের এমন কোনো ভয়ের বিষয় নেই যে, আমরা বাজেট দিয়ে বাস্তবায়ন করতে পারব না। আত্মবিশ্বাস নিয়ে বাজেট দিয়েছি।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com