October 8, 2026, 7:58 am

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৭

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। ১৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন ও বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৫৮ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।

বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৩৪২টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৭১ হাজার ৩৭৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা সাত লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৬ শতাংশ।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ত্রিশোর্ধ একজন, চল্লিশোর্ধ একজন, পঞ্চাশোর্ধ চারজন ও ষাটোর্ধ্ব ১১ জন মারা যান।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে আটজন, বরিশালে একজন, খুলনায় একজন, সিলেটে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com