October 8, 2026, 7:45 am

ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন

ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন

দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন। মঙ্গলবার (২৫ মে) আজকের তুলনায় কিছুটা তাপমাত্রা কমবে, কিন্তু তাতে গরমের খুব একটা হেরফের হবে না। আবহাওয়া অফিসসূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, গরম আজ (সোমবার) ও আগামীকাল সারাদিন প্রায় একই থাকতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় আবহাওয়ার কারণে ঝড়বৃষ্টি হতে পারে। এতে আগামীকাল সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে আসবে। সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামীকাল মধ্যরাতের পর উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী,  চাঁদপুর,  কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা ও শ্রীমঙ্গলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও  সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে সোমবার ঢাকায় ৩৭ দশমিক ৮,  ময়মনসিংহে ৩৭ দশমিক ২, চট্টগ্রামে ৩৫, সিলেটে ৩৭ দশমিক ৮, রাজশাহীতে ৩৮ দশমিক ৬, রংপুরে ৩৭ দশমিক ২, খুলনায় ৩৯ দশমিক ৮ এবং বরিশালে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com