November 21, 2026, 11:42 pm

বলিউড অভিনেত্রী কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

বলিউড অভিনেত্রী কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষী কুমার হেজের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী।

ভারতের মুম্বাইয়ের ডিএন নগর পুলিশ স্টেশনে মামলাটি করা হয়।

ধর্ষণের শিকার ৩০ বছর বয়সী ওই নারী একজন বিউটিশিয়ান (রূপবিশেষজ্ঞ)। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার কুমার হেজ ধর্ষণ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ভারতীয় বলিউড হাঙ্গামাসহ একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত বছরের জুনে কুমার হেজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর থেকে হেজ তাকে লিভ-ইন সম্পর্কে জড়ানোর পরামর্শ দেন এবং বিয়ের আশায় তিনি তার সঙ্গে সম্পর্কে জড়ান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে কুমার হেজ শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

আট বছর ধরে ওই দুজন একে অন্যকে চেনেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ওই নারীর দাবি, মায়ের অসুস্থতার কথা বলে কুমার হেজ তার কাছ থেকে ৫০ হাজার রুপি নিয়েছেন।

মুম্বাই পুলিশের একজন মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com